Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

নব্বইয়ের যোদ্ধা জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৮২ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধায় নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের তুমুল যোদ্ধা, গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সাবেক আহ্বায়ক, পৌর কাউন্সিলর জিএম চৌধুরী মিঠুর স্মরণে নাগরিক শোকসভা হয়েছে। গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বুধবার এই শোকসভা অনুষ্ঠিত হয়।
‎শোকসভা আয়োজন কমিটির আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে জিএম চৌধুরী মিঠুর স্মৃতিচারণ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মাইনুল ইসলাম পল, সাহিত্যিক সুলতান উদ্দিন আহমেদ, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, রাজনীতিক রেবতী মোহন বর্মন, লেখক রুপম রশিদ, সাবেক বাসদ নেতা শহীদুল ইসলাম, রাজনীতিক আহসানুল হাবীব সাঈদ, জিয়াউল হক জনি, প্রয়াত মিঠুর বন্ধু সমাজকর্মী গোলাম রব্বানী মুসা ও প্রবীর চক্রবর্তী, রাজনীতিক মঞ্জুর আলম মিঠু, রাজনীতিক আব্দুল্যাহ আদিল নান্নু, সাংস্কৃতিককর্মী আলমগীর কবীর বাদল, আলাল আহমেদ, শাহ আলম বাবলু, শামীম খন্দকার, মানিক বাহার, জুলফিকার চঞ্চল, শফিকুল ইসলাম রুবেল, নারীনেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, উদীচীর মিতা হাসান, চেম্বারের পরিচালক সুজন প্রসাদ, শুভানুধ্যায়ী উৎপল সাহা ও মোস্তফা নুরুল ইসলাম, উন্নয়নকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু প্রমুখ। শোকসভায় নিবেদিত কবিতা পাঠ করেন কবি দেবাশীষ দাশ দেবু, রজতকান্তি বর্মন ও শিরিন আক্তার।
‎শোকসভার শুরুতে প্রয়াত জিএম চৌধুরী মিঠুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। শিল্পী সোমা সেনের গাওয়া ‘তুমি রবে নীরবে…’ রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান উপস্থাপন করেন সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা কায়সার রহমান রোমেল।
‎বক্তারা বলেন, জিএম চৌধুরী মিঠু, যিনি শুধু একটি নাম নন, একটি আদর্শের প্রতিচ্ছবি। তিনি স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের, যেখানে মৌলবাদের কোনো স্থান নেই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে এবং যেখানে সমাজের মূল ভিত্তি হবে উদারতা ও অসাম্প্রায়িকতা। তার এই স্বপ্ন কেবল ব্যক্তিগত আকাক্সক্ষা ছিল না বরং ছিল একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি গঠনের গভীর প্রত্যয়।
জেলার রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক কর্মী, বন্ধু, শুভাকাক্সক্ষীসহ সর্বস্তরের মানুষ শোকসভায় উপস্থিত ছিলেন।
‎উল্লেখ্য, গত ২৩ মে জিএম চৌধুরী মিঠু অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

নব্বইয়ের যোদ্ধা জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা

Update Time : ০৮:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫