Dhaka ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার 

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৩৪ Time View
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের বাসিন্দা কবির মিয়ার ছেলে রমজান আলী হৃদয় নামে এক যুবক গত দুই-তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার (১৪ই মে) সন্ধ্যায় জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার ভাড়াউড়া নামক স্থানে রেললাইনের পাশে কাটাপড়া অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরবর্তীতে হৃদয়ের পরিবারের লোকজন ও রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ রাসেল মরদেহটি রমজান আলী হৃদয়ে’র বলে শনাক্ত করেন।

হৃদয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকেই জানান, হৃদয় একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের যুবক ছিলেন।

তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি প্রশাসন। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে! তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার 

Update Time : ১১:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬