Dhaka ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নির্ভীক সাংবাদিক আরিফ উদ্দিন সেরা সংবাদদাতার সম্মাননা পেলেন

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৮৪ Time View

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

রংপুর থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক আখিরা পত্রিকার ৩০ বছরপূর্তি (৩০ বছর পদার্পণ) উপলক্ষে গাইবান্ধার নির্ভীক সাংবাদিক মো. আরিফ উদ্দিন সেরা সংবাদদাতার সম্মাননা ক্রেস্ট লাভ করেছেন।

গত শনিবার (২৩ মে) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলরুমে পত্রিকার ৩০ বছরপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক আখিরা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি এবং দৈনিক আমাদের সময়-এর পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মো. আরিফ উদ্দিনের হাতে সেরা সংবাদদাতার সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।

দৈনিক আখিরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাছুদ-উর-রহমান মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক শাহ আলম, সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার নজির হোসেন, বাংলার চোখের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফী এবং দৈনিক আখিরা’র নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাছুদ সীমা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাইবান্ধার বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক টি এম মনোয়ার হোসেনসহ রংপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বস্তুনিষ্ঠ ও ক্ষুরধার লেখনীর স্বীকৃতিস্বরূপ এর আগেও ২০২১ সালে দৈনিক আখিরা পত্রিকার রজতজয়ন্তী উৎসবে সাংবাদিক মো. আরিফ উদ্দিনকে সেরা সাংবাদিকতার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছিল। এবারও সেরা সংবাদদাতার সম্মাননা পাওয়ায় স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

নির্ভীক সাংবাদিক আরিফ উদ্দিন সেরা সংবাদদাতার সম্মাননা পেলেন

Update Time : ১২:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬