Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ

পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পরকীয়ার বিরোধের জেরে রিপন মিয়া (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিএনজি অটোরিকশা চালক সাকিব আহমদ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন-এর চকসালন এলাকায় রেললাইনের পাশ থেকে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়ন-এর আলীনগর গ্রামের বাসিন্দা ও হানু মিয়ার ছেলে।

কুলাউড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, সোমবার (৯ মার্চ) রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। পরে মঙ্গলবার রাতে স্থানীয়রা চকসালন এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের বাসিন্দা ও জমসেদ আলীর ছেলে সাকিব আহমদ নিহত রিপন মিয়ার সিএনজি অটোরিকশার চালক ছিলেন। সেই সুবাদে রিপনের বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। এক পর্যায়ে রিপনের স্ত্রীর সঙ্গে সাকিবের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রিপন ও সাকিবের মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে।

স্থানীয়দের দাবি, ওই বিরোধের জেরে পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সন্দেহ এড়াতে সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক সাকিব আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে সোপর্দ করা হয়। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-১

Update Time : ০৬:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬