Dhaka ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

পলাশবাড়ীতে এডিপির অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৭:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ২১৪ Time View

মোঃফেরদাউছ মিয়াঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জুন ২০২৫) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তপন কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক, কাশিয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবর রহমান, ইউপি সচিব আনোয়ারুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
২০২৪-২৫ অর্থবছরে এডিপি’র আওতায় বরাদ্দপ্রাপ্ত দুই লক্ষ টাকা ব্যয়ে এসব ক্রীড়া সামগ্রী ক্রয় করা হয়। ফুটবল, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, গ্লাভসসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই সামগ্রীগুলো শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং তাদের সুষ্ঠু বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।”
এ সময় স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সরকারের এই ধরনের সহায়তা শিক্ষার্থীদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

পলাশবাড়ীতে এডিপির অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

Update Time : ০৭:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫