Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

পলাশবাড়ীতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির ওপর নির্যাতন, সেই প্রধান শিক্ষিক বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৭৫ Time View

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষিক উম্মে মাহবুবা খানম সোমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক উম্মে মাহবুবা খানম সোমা’র বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী তাকে ৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ০৫ এপ্রিল ২০২৬ ইং রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পলাশবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ গঠিত হওয়ায় এবং মামলাটি বিচারাধীন থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে প্রধান শিক্ষিক উম্মে মাহবুবা খানম সোমা সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

উল্লেখ্য, উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী মাহবুব ইসলাম দোলন ও তার স্ত্রী ৭০ বছর বয়সী হাসনা বেগম দীর্ঘদিন ধরে নিজ ছেলে হাসানুর রহমান ও পুত্রবধূ সোমা আক্তারের নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার পর থেকেই তাদের ওপর অবহেলা, মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। এমনকি একাধিকবার ঘর থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে।

সর্বশেষ গত ৭ জানুয়ারি অসুস্থ অবস্থায় শ্বশুর-শাশুড়ি চিকিৎসার জন্য বাইরে গেলে, সেই সুযোগে তাদের ব্যবহৃত লেপ-তোষক, কাঁথা-বালিশসহ প্রয়োজনীয় সামগ্রী ঘর থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখার অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ এবং পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ দম্পতির থাকার ব্যবস্থা নিশ্চিত করেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন।

এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে গ্রেপ্তার করে। একই সঙ্গে প্রধান শিক্ষিক উম্মে মাহবুবা খানম সোমা’র বিরুদ্ধেও প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়, এরই ধারাবাহিকতায় অবশেষে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

স্থানীয়দের মতে, এই শাস্তিমূলক ব্যবস্থা সমাজে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে এবং পারিবারিক মূল্যবোধ ও মানবিকতা রক্ষায় ইতিবাচক বার্তা দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

পলাশবাড়ীতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির ওপর নির্যাতন, সেই প্রধান শিক্ষিক বরখাস্ত

Update Time : ১১:৩৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬