Dhaka ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

পলাশবাড়ীতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি ও সনদ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৮:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৩৪ Time View

মোঃফেরদাউছ মিয়াঃ  ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন (এডুকেশন এভোব অল প্রোমিস) প্রকল্পের অধীনে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসা উন্নয়ন প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ তারিখে ব্র্যাক পলাশবাড়ী শাখার উদ্যোগে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন সফল প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম। তিনি ব্র্যাকের এই উদ্যোগকে “একটি মহৎ ও সময়োপযোগী কর্মসূচি” হিসেবে আখ্যায়িত করে প্রশংসা করেন।
তিনি বলেন, “এই প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং বাস্তব জীবনে এর প্রয়োগই এর আসল সফলতা। নিজেদের ব্যবসা পরিচালনায় এ শিক্ষাকে কাজে লাগিয়ে আপনারা যেমন নিজেরা লাভবান হবেন, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারবেন।”
তিনি আরও বলেন, সততা ও পরিশ্রমের মাধ্যমে যে কেউ সমাজে নিজের অবস্থান গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান,ব্র্যাক গাইবান্ধা জেলা সমন্বয়ক মোঃ মোশারফ হোসেন,আঞ্চলিক ব্যবস্থাপক (জিজেডি) মোঃ মশিউর রহমান,জেলা ব্যবস্থাপক মোঃ মমিনুল ইসলাম,প্রশিক্ষক মোঃ জাকির হোসেন, শিশির রঞ্জন রায়,এসোসিয়েট অফিসার জীবন মহন্ত,প্রোগ্রাম অর্গানাইজার স্বপন মন্ডল।
বক্তারা সবাই প্রশিক্ষণার্থীদের আন্তরিক প্রচেষ্টা ও অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তারা যেন আরও সমৃদ্ধ হন সে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পলাশবাড়ীতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি ও সনদ বিতরণ

Update Time : ০৮:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫