
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১শ’ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক সেবনের অভিযোগে আরও ২ জনকে আটক করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান মিনারুল, পিতা-রমজান আলী আকন্দ, গ্রাম- ঘোড়াবান্ধা মধ্যপাড়া,পলাশবাড়ী। মোঃ ইসরাফিল সরকার কেনু (৪০) পিতা-মৃত আব্দুস সাত্তার সরকার, গ্রাম- আমলাগাছি। আটককৃত মাদকসেবীরা হলেণ মোঃ সাদনান আহমেদ শুভ (২৩) গ্রাম- পুটিমারী, ও মোঃ সবুজ সরকার (৩৫) গ্রাম-পূর্ব কোমরনই কুঠিপাড়া,গাইবান্ধা সদর।
তাদেরকে গ্রেফতার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুল মোতালিব সরকার।

Reporter Name 














