Dhaka ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

পলাশবাড়ীতে মোটর শ্রমিক ইউনিয়নের ৭০ লাখ টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৯৭ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-৪৮৪) নিজস্ব ভবনের আত্মসাৎ-এর মূলহোতা সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব কর্তৃক ৭০ লাখ টাকা আদায়ের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অত্র সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোশফেকুর রহমান রিপন। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোতাল্লেব সরকার বকুল, সহ-সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল, সড়ক সম্পাদক মিন্টু মিয়া, প্রচার সম্পাদক রাজা মিয়া দপ্তর সম্পাদক আরিফ মিয়া, কার্যকরী সদস্য রাজু আহম্মেদ, রবিউল ইসলাম লিয়াকত ও সদস্য লুৎফর রহমান প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। এসময় অত্র শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের সদস্যবৃন্দ ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথা মোড়ে ১০ মিনিট অবস্থান কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের দৃষ্টি কামনা করে অবিলম্বে শ্রমিকের টাকা আত্মসাৎকারী, দুর্ণীতিবাজ সাবেক সাধারণ সম্পাদক বিপ্লবকে গ্রেফতারসহ আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। তার সকল অপকর্মের বিরুদ্ধে শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, দূর্ণীতিবাজ বিপ্লব শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন ভাতা যেমন মৃত্যুকালীন ভাতা, কণ্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দূর্ঘটনা ভাতা সঠিক ভাবে না দিয়ে তা লুটপাট করেছে বলে অভিযোগ করেন। তাই বিপ্লবকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতার আনার দাবী করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন শ্রমিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

পলাশবাড়ীতে মোটর শ্রমিক ইউনিয়নের ৭০ লাখ টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫