Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পশুর হাট থেকে মহাসড়ক, গাইবান্ধায় র্যাবের বিশেষ নজরদারি।

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১২১ Time View

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গাইবান্ধাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। ঈদযাত্রা, পশুর হাট ও জনসমাগমপূর্ণ স্থানগুলোতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম চালু করেছে বাহিনীটি।
শনিবার (২৩ মে) সাঘাটার ভরতখালী হাটে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
র‌্যাব জানায়, কোরবানির পশুর হাটে ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে । অতিরিক্ত মানুষের ভিড়কে কেন্দ্র করে চুরি, ছিনতাই, জাল টাকার লেনদেন, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো অপরাধ প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
পশুর হাটে সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি জাল নোট সনাক্তে বিশেষ মেশিন ব্যবহার করে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া ঈদকে ঘিরে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে মহাসড়ক, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে।
চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জেলার বিভিন্ন সড়ক ও মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। বেআইনি পণ্য ও অস্ত্র পরিবহন প্রতিরোধে বিভিন্ন যানবাহনে তল্লাশিও চালানো হচ্ছে। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। এছাড়াও যে কোন জরুরী পরিস্থিতিতে ০১৭১১৭১৩৩৩৩১ নম্বরে ফোন করার আহবান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

পশুর হাট থেকে মহাসড়ক, গাইবান্ধায় র্যাবের বিশেষ নজরদারি।

Update Time : ০৯:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬