Dhaka ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পীরগঞ্জে ৪শ’ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৩৯ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪শ’ ২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দড়িমিয়ান আলীর ছেলে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘর থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। এ সময় বেল্লাল হোসেনের পাশাপাশি পার্শ্ববর্তী রানিশংকৈল উপজেলার পৌর এলাকার কুণ্ডুপাড়া গ্রামের প্রদীপ কুমার দত্তের ছেলে টিংকু দত্তকে আটক করা হয়।

ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিলার রহমান জানান, জব্দকৃত আলামতসহ দুইজনকে আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

পীরগঞ্জে ৪শ’ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Update Time : ০৬:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬