Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

‘বড় বিজয় অর্জিত হয়েছে’, যুদ্ধবিরতির পর ইরানের বিবৃতি

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৮৬ Time View

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ইরানও সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা ইরানিয়ান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “ইরানিদের লক্ষ্য করে অবৈধ, কাপুরুষোচিত এবং অপরাধমূলক যুদ্ধের জন্য শত্রুপক্ষ ইতোমধ্যে তর্কাতীত, ঐতিহাসিক এবং বিধ্বংসী পরাজয় ভোগ করা শুরু করেছে। ইরান বড় বিজয় অর্জন করেছে।” এদিকে একই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুদ্ধবিরতির ঘোষণার পর  মঙ্গলবার টেলিফোনে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “এটা (আমাদের) সম্পূর্ণ এবং সর্বাত্মক বিজয়… একদম শতভাগ। এ ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর পাকিস্তানকে মধ্যস্ততাকারীর ভূমিকায় আসার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। মার্চে ইরানকে ১৫ পয়েন্টের একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আবারো তিনি সেটির একটি সংশোধিত সংস্করণ পাঠান। সেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির উল্লেখ ছিল। ইরান সেই প্রস্তাব পর্যালোচনা করে মঙ্গলবার দুই সপ্তাহ যুদ্ধবিরতির পক্ষে মত দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পও তা মেনে নেন।

এর আগের দিনগুলোতে ট্রাম্প ইরানকে ব্যাপক হুমকি দিয়েছিলেন। সোমবার ইরান যদি সমঝোতা চুক্তিতে না আসে— তাহলে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেতুসহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে বলে সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। নতুন এই ২ সপ্তাহের যুদ্ধবিরতি যদি ব্যর্থ হয় এবং ইরান যদি সমঝোতা চুক্তিতে না আসে— সেক্ষেত্রে ট্রাম্প তার হুমকি কার্যকর করবেন কি-না— এএফপির এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আপনাদের ধৈর্য ধরতে হবে। চীন এক্ষেত্রে এগিয়ে আসতে পারে। আমার বিশ্বাস, যুদ্ধবিরতির দুই সপ্তাহে ইরানকে আলোচনার টেবিলে আনা এবং সমঝোতা চুক্তিতে পৌঁছাতে ইরানকে সহযোগিতা করবে চীন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

‘বড় বিজয় অর্জিত হয়েছে’, যুদ্ধবিরতির পর ইরানের বিবৃতি

Update Time : ০১:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬