Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

বর্ধিত ভ্যাট প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২০ Time View

স্টাফ রিপোর্টঃ বর্ধিত ভ্যাট প্রত্যাহার, সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাম জোটের কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কমরেড রেবতী বর্মন, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে দুর্নীতি, লুটপাট, মামলা-হামলা, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ভোটাধিকার হরণসহ নানা অপকর্মের কারণে তাদের পতন অনিবার্য হয়েছিল। আর এসব থেকে মুক্তির আকাঙ্খায় মানুষ রাস্তায় নেমেছিল। অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে মানুষের আকাঙ্খার বিপরীত কর্মকান্ড শুরু হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙ্গার বদলে নিত্যপণ্যের উপর ভ্যাট আরোপ করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে, বাংলাদেশের নাম পরিবর্তনের ষড়যন্ত্র করছে। যা কখনই গ্রহণযোগ্য না। বক্তারা অবিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।
বক্তারা গাইবান্ধার বিভিন্ন স্থানে মেলার নামে হাউজী ও জুয়ার আয়োজন বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। এসব আয়োজনে প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেটে গিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

বর্ধিত ভ্যাট প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

Update Time : ১০:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫