Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১০১ Time View

স্টাফ রিপোর্টঃ বাজেটে উন্নয়ন খাতের ৪০% কৃষিতে বরাদ্দের দাবিতে সোমবার গাইবান্ধা জেলা কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেলগেট থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের জেলা সমন্বয়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির জেলা সভাপতি সাদেকুল ইসলাম, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা নেতা গোলাম রাব্বানী, কৃষক ক্ষেতমজুর সংগঠনের নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর কৃষক ফ্রন্টের জেলা নেতা জাহেদুল হক, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ময়নুল হোসেন মন্ডল, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির মো. সাব্বির রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি, কৃষি উৎপাদন সংশ্লিষ্ট খাত, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর ও জীবনমান উন্নয়ন খাতে উন্নয়ন বাজেটের ৪০% বরাদ্দ, সরাসরি কৃষকের কাছ থেকে ৫০ লক্ষ টন ধান ক্রয়ের দাবি জানান। সেইসাথে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু, ভুমিহীন কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষকদের কৃষি কার্ড বিতরণ, বাজার সিন্ডিকেট ভেঙ্গে কৃষক সমবায় বাজার চালুরও দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

Update Time : ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫