Dhaka ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রহ্মপুত্র নদে মাছের অভাব, পেশা বদলাচ্ছেন জেলেরা পেট্রোলের দাম ১ হাজারে পৌঁছানোর শঙ্কা বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে আলোচনা ও শ্রদ্ধা নিবেদন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রতিবাদ: বাস মালিকদের সড়ক অবরোধ, বাস চলাচল বন্ধের ঘোষণা ট্রাম্পের আমন্ত্রণে সস্ত্রীক নৈশভোজে তারেক রহমান নরওয়ের রাষ্ট্রদূতের গণ উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন কুকুরের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৩ জনের

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৭৩ Time View

বগুড়া সংবাদদাতা: বগুড়ার ঢাকা-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও  ২ জন।

রবিবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনের উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার। নিহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, ঢাকা থেকে পণ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিল। শজিমেক হাসপাতালের সামনে উড়ালসেতুতে পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা ফেটে যায়। পরে চালক ও ট্রাকে থাকা কয়েকজন সড়কের ওপর দাঁড়িয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মেরামতের কাজে থাকা তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত অবস্থায় আরও একজন মারা যান। এছাড়া আহত হন আরও দুইজন।

আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৩ জনের

Update Time : ০১:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬