Dhaka ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

বিরামপুরে স্বর্ণ কেলেঙ্কারি, দুই পুলিশ সদস্য প্রত্যাহার: তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৯৮ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুর উপজেলায় সোনা পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই সদস্য হলেন বিরামপুর থানার বেতার বার্তা অপারেটর কনস্টেবল রাশেদুজ্জামান এবং হাকিমপুর থানার কনস্টেবল সাইফুল ইসলাম। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকা থেকে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন মো. জামিল হোসেন নামের এক ব্যক্তি। পথে রামচন্দ্রপুর আদিবাসীপল্লী এলাকায় তাকে থামিয়ে তল্লাশি চালান ওই দুই পুলিশ সদস্য।
তল্লাশির সময় জামিলের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিনি তার কাছে থাকা কয়েকটি সোনার বার পাশের একটি পুকুরে ফেলে দেন বলে জানা যায়। পরে পুলিশ তার পকেট থেকে দুটি সোনার বার উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয়। কিছুক্ষণ পর জামিলকে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, দুই পুলিশ সদস্য ঘটনাস্থল ত্যাগ করার পর জামিল স্থানীয় একটি বাড়িতে গিয়ে পোশাক পরিবর্তন করে পুকুরে নেমে ফেলে দেওয়া পাঁচটি সোনার বার উদ্ধার করে দ্রুত এলাকা ত্যাগ করেন।
ঘটনা জানা জানি হলে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এবং বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান। তারা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) আ ন ম নিয়ামত উল্লাহ বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

বিরামপুরে স্বর্ণ কেলেঙ্কারি, দুই পুলিশ সদস্য প্রত্যাহার: তদন্ত কমিটি গঠন

Update Time : ১২:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬