Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ব্রাজিলকে ছাপিয়ে ফ্রান্সে ২৪ লাল কার্ড, ম্যাচ শেষে গণ মারামারি

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৭০ Time View

ডেস্ক রিপোর্ট: ব্রাজিলে গত ৮ মার্চ মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ক্রুজেইরো বনাম আতলেতিকো মাদ্রিদ ম্যাচে ২৩ লাল কার্ড দেখানোর ঘটনাকে ছাপিয়ে এখন ফ্রান্সের একটি আঞ্চলিক দ্বিতীয় বিভাগের ম্যাচে ২৪টি লাল কার্ড দেখানো হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ওয়েস্ত ফ্রান্স’ জানিয়েছে, মোরবিয়ানের আঞ্চলিক ডার্বি ম্যাচে ২৪ জনকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচটি খেলা হয় আভেনির দে গিয়ি বনাম ইন্দেপেন্দান্ত দে মোরোনের মধ্যে।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর সবকিছু স্বাভাবিক মনে হলেও, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মারামারি শুরু হয়। সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কথা-কাটাকাটি মুহূর্তে গণমারামারিতে রূপ নেয়। এমনকি একজন খেলোয়াড়ের অভিভাবকও এতে জড়িয়ে পড়েন।
চরম বিশৃঙ্খলা থামাতে মাঠে নামতে হয় ফ্রান্সের আধা সামরিক পুলিশদের।

বিশ্লেষকদের মতে, এটি ফুটবলে লাল কার্ডের রেকর্ডের দিক থেকে ব্রাজিলের ঘটনা ছাপিয়ে গেলেও, বিশ্ব রেকর্ড এখনও আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের ৩৬ লাল কার্ডের ঘটনার কাছাকাছি যায়নি। ২০১১ সালে আর্জেন্টিনার পঞ্চম বিভাগে আতলেতিকো ক্লেপোল বনাম ভিক্টোরিয়ানো অ্যারেনাস ম্যাচে দুই দল ও কোচিং স্টাফ মিলিয়ে ৩৬ জনকে লাল কার্ড দেখানো হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

ব্রাজিলকে ছাপিয়ে ফ্রান্সে ২৪ লাল কার্ড, ম্যাচ শেষে গণ মারামারি

Update Time : ১২:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬