Dhaka ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

ভোটার শূন্য রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র

  • Reporter Name
  • Update Time : ০৩:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ৭৬০ Time View

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে রাজধানীর সরকারি তিতুমীর কলেজকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। 

কেন্দ্রটিতে পুরুষদের জন্য দুটি ও নারীদের জন্য আলাদা তিনটি ভোটকক্ষ রয়েছে। কিন্তু সকাল থেকেই এখানে ভোটার উপস্থিতি হাতেগোনা কয়েকজন। কোনো কোনো ভোটকক্ষ একেবারেই ফাঁকা, নেই ভোটার।

কেন্দ্রটিতে মোট ছয় হাজার ৮৭৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার তিন হাজার ১২৪, পুরুষ তিন হাজার ৭৪৯ জন। কেন্দ্রটিতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও নারী ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। সকাল ৯টা পর্যন্ত তিন-চারটি ভোট পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এজেন্ট বলেন, আমরা সকাল থেকে বসে আছি। এক ঘণ্টায় মনে হয় তিন থেকে চারজন ভোটার ভোট দিয়েছেন।

কেন্দ্রটিতে পুরুষ ভোটারদের জন্য রয়েছে দুটি ভোটকক্ষ। এর মধ্যে ৮৪নং কক্ষে এক হাজার ৯০৫ জন এবং ৮৫নং কক্ষে এক হাজার ৮৪৪ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার কক্ষে এক ঘণ্টায় কত ভোট পড়েছে সে বিষয়ে দায়িত্বরত কর্মকর্তারা নির্দিষ্ট করে বলতে না পারলেও ৩০-৫০টি ভোট পড়তে পারে বলে জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ভোটার শূন্য রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র

Update Time : ০৩:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩