Dhaka ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার সাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রাতের আঁধারে বিষ স্প্রে করে ৪৫ শতক আমন ধান নষ্ট করল দুর্বৃত্তরা মধ্যরাতে রাতে আল বারাকার দুই বাসে আগুন তুরস্কে কপ-৩১ শুরু: জলবায়ু অর্থায়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু: অংশ নিচ্ছে জিইউকের তিন সদস্যের প্রতিনিধিদল গবরের ঘুঁটে ও খড়িতে মারাত্মক কার্বন বিপর্যয় : বিষাক্ত ধোঁয়ায় গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশ চরের সাড়ে ৮ হাজার মানুষকে ৫১ কোটি টাকার শর্তহীন সহায়তা দিচ্ছে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ডায়াবেটিক সমিতি জাতীয় কাউন্সিলের সদস্য হলেন সেকেন্দার আযম আনাম কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

মধ্যরাতে রাতে আল বারাকার দুই বাসে আগুন

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১১ Time View
নওগাঁ প্রতিনিধি:  নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরে বাইপাস গাবতলী মোড় নামক স্থানে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক বা হেলপার ছিলেন না। আশপাশেও সন্দেহজনক কাউকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বাস দুটির ক্ষয়ক্ষতি হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, কী কারণে বাস দুটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। পাশাপাশি পুলিশও বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

মধ্যরাতে রাতে আল বারাকার দুই বাসে আগুন

Update Time : ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬