Dhaka ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত মাদক মুক্ত সমাজ গঠনে যুবদের খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী চাকরি না পেয়ে উদ্যোক্তা, জেমির হাত ধরে ১০০ নারীর কর্মসংস্থান  অস্ত্রের মুখে মালামাল ছিনতাই: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ বিয়ের আগের রাতে বরের মৃত্যু: তদন্তের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন গণ উন্নয়ন কেন্দ্রের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ১০০ তম শাখা উদ্বোধন বিশ্বজুড়ে বই বিক্রির শীর্ষ তালিকায় ‘অ্যাটমিক হ্যাবিটস’ ও ‘ইট এন্ডস উইথ আস’ তথ্যপ্রযুক্তিতে তারুণ্যের ক্ষমতায়ন: ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন গাইবান্ধার রিয়াদ, জেলা প্রশাসকের অভিনন্দন স্মৃতি আর ইতিহাসের মোহনায় গোবিন্দলাল দাসের আত্মজৈবনিক উপন্যাস ‘নন্দিনী অপর্ণা এবং আমি’র পাঠ-পর্যালোচনা

মাদক মুক্ত সমাজ গঠনে যুবদের খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৬৫ Time View
পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, সুস্থ শরীর সুস্থ মন এবং একটি সুস্থ জাতি গঠনে ক্রিড়ার কোন বিকল্প নেই।
দুপুরে জেলার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলার বিভিন্ন ক্রীড়া সংস্থার মাঝে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ এবং উপজেলা  প্রশাসন, ত্রাণ ও র্দূযোগ অধিদপ্তরের সহায়তায় উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার ও অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন ও নগদ গৃহ মঞ্জুরির অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলনে।
তিনি বলেন, মাদক আমাদের যুব সমাজে বিস্তার লাভ করে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য আমাদের সন্তানদের লেখাপড়ার  পাশাপাশি খেলাধুলায় বেশি আকৃষ্ট করতে হবে। আর সেজন্য তাদের খেলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।
উপজেলা ক্রীড়া সংস্থা ও সাকোয়া খেলোয়ার ক্রীড়া সংস্থার মাঝে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট, নেট সহ বিভিন্ন ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয় এবং উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৩৬ টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকার চেক অনুদান হিসেবে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম প্রধান (রিয়েল), মহিলা নেত্রী লাইলী বেগম ও বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।
এরপর প্রতিমন্ত্রী উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে তার নিজ বাসভবনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে শাড়ী ও পাঞ্জাবী বিতরণ করেন। এরপর তিনি উপজেলার বিভিন্ন শারদীয় দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের ভক্ত পুজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য

মাদক মুক্ত সমাজ গঠনে যুবদের খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Update Time : ০৩:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬