Dhaka ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ৫১৩ Time View

ভারতের বর্তমান ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব দিয়েছে ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’।এদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা নিয়ে দেশজুড়ে অস্থিরতা চলছে। এরইমধ্যে অনাস্থা পড়ল মোদি সরকারের ওপর। 

বুধবার লোকসভায় কংগ্রেসের পাশাপাশি বিআরএসও আলাদাভাবে প্রস্তাব এনেছে মোদি সরকারের বিরুদ্ধে।

এরপরই তা সংসদে গৃহীত হয়। এ বিষয়ে বিতর্ক কবে হবে, সেই তারিখ শিগগিরই ঘোষণা করবেন স্পিকার ওম বিড়ালা।

মণিপুরে সহিংসতা এবং ধর্ষণ ইস্যুতে মোদিকে জবাব দিতে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বুধবার (২৬ জুলাই) সকালে সংসদে অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেসের গৌরব গগৈ। বিআরএসের ফ্লোর লিডার নাগেশ্বর রাওও অনাস্থা প্রস্তাব এনেছিলেন। বিরোধীদলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে তাতে সমর্থন জানান।

মোদি সরকারের বিরুদ্ধে এই প্রস্তাবে কোনো সংকট তৈরি হবে কিনা এখনো স্পষ্ট নয়। তবে বিরোধীদের কিছুটা খোঁচা দিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশি বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিজেপি সরকারে আস্থা রয়েছে জনগণের।’

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পার্লামেন্টে ৫০ জন্য সদস্যের সমর্থন থাকলে অনাস্থা প্রস্তাবটি অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে লোকসভায় বিআরএসের মাত্রা ৯টি আসন রয়েছে। ৫৪৩ সদস্যের লোকসভায় ক্ষমতাসীন এনডিএ’র রয়েছে ৩৩১টি আসন। অন্যদিকে বিরোধী দল ইন্ডিয়া জোটের ১৪৪টি।

২০১৮ সালে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল তেলুগু দেশম পার্টি। সেবার ৩২৫-১২৬ ভোটে সেটি খারিজ হয়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি মণিপুর রাজ্যে দুই নারীকে নগ্ন করে গ্রামে ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, নগ্ন অবস্থায় দুই নারী গ্রামে হাঁটছেন। তাদের ঘিরে রেখেছে একদল পুরুষ। এই ভিডিও টুইটারে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় বয়ে যায় বিভিন্ন মহলে।

প্রতিবাদে বিভিন্ন রাজ্যে এ নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়। ঘটনাটি ঘটে গত ৪ মে।  অর্থাৎ মণিপুরের উপত্যকার সংখ্যাগরিষ্ঠ মেইতি ও পার্বত্য সংখ্যাগরিষ্ঠ কুকি উপজাতির মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার একদিন পর। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬

মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

Update Time : ০৪:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩