Dhaka ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত  ৯টার দিকে র‍্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল  শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদগামী বিষামনি এলাকার একটি লেবু বাগানে তল্লাশি চালিয়ে  পরিত্যাক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করে। এয়ারগানগুলি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ছিল বলে জানা গেছে।

পৃথক অভিযানে রাত পৌনে ১টার দিকে রাজনগর উপজেলার মুনছুরনগর ইউনিয়নের কাটাজুড়ি গ্রামে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পাশের একটি কলা বাগানে তল্লাশি চালিয়ে একইভাবে পরিত্যক্ত অবস্থায় আরও ২টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব-৯।

উদ্ধারকৃত এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র‍্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার হওয়া এয়ারগানগুলি সাধারণ ডায়েরি (জিডি) মূলে মৌলভীবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট থেকে এখন পর‌্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে র‍্যাব-৯ সর্বমোট ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ১৬,৫৭০ গ্রাম বিস্ফোরক, ১১৯টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং ১১৮টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানায় বাহিনীটি।

রবিবার (৮ই ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার

Update Time : ০৪:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬