Dhaka ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

রাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৯৩ Time View
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি হোটেলের রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে মুদি দোকানসহ দুইটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার সিম্বা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডে সিম্বা বাজারের আব্দুল বারিক টুকুর মুদি দোকানঘর ও মোজাফ্ফর আকন্দের চায়ের দোকানঘর এবং দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে।

আব্দুল বারিক টুকুর ছেলে সৈকত জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত আনুমানিক ৩টার দিকে খবর পাই আমাদের টিনের তৈরি মুদি দোকানঘর ও পাশের মোজাফ্ফরের চায়ের দোকান ঘরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ছুঁটে আসি। সেখানে এসে দেখতে পাই পাশের হোটেলের রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে। স্থানীয় লোকজনের সহয়তায় আমরা আগুন নেভানোর চেষ্টা করি। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে আমাদের দোকানঘর, দোকানের ভেতরে থাকা সব মালামাল ও মোজাফ্ফরের চায়ের দোকানঘর এবং হোটেলের রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাইদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর আমরা দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। বিদ্যুতের সট সার্কিট অথবা হোটেলের রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

রাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬