Dhaka ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প

রাণীনগরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১৭৮ Time View

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪এপ্রিল) সকাল ৬টায় এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় রাণীনগর মহিলা অনার্স কলেজ মাঠে পুরস্কার বিতরণ করা হয়। এতে ৪০০জন প্রতিযোগি অংশ নেয়।
রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো) এর আয়োজনে এদিন সকাল ৬টায় রাণীনগরের নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহা সড়কে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৪০০জন প্রতিযোগী অংশ নেয়। দৌড় প্রতিযোগিতা শেষে রাণীনগর মহিলা অনার্স কলেজ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠোপোষক ডক্টর এগ্রো ভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: রাফিউল করিম রাফি। অন্যদের মধ্যে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু,রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম,বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরকোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পৃষ্ঠোপোষক সাহেদুজ্জামান সিরাজ বিজয়,রাণীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহম্মেদ,রাণীনগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,সাফ চ্যাম্পিয়ন শীপ জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের মিডফিল্ডার আইরিন খাতুন,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্টাইকার এনামুল হক,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পৃষ্ঠোপোষক অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ডা: রোমন হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি

রাণীনগরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Update Time : ০১:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫