Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

রাণীশংকৈলে গরুর গাড়ি উল্টে নিহত ১ আহত ৪

  • Reporter Name
  • Update Time : ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • ৩৩৬ Time View

নাজমুল হোসেন,রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু বাজারে নিয়ে যাওয়ার সময় নসিমন গাড়ি উল্টে নিহত হয়েছেন একজন ও এতে কয়েকটি গরুসহ গুরুত্ব আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নসিমন গাড়িতে করে গরু জেলার লাহিড়ী বাজারে নিয়ে যাওয়ার সময় উপজেলার বাঁচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার সিংগোর গ্রামের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।

আহতরা হলেন, রাণীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের মৃত কুসুমউদ্দীনের ছেলে আকবর আলি (৫৫) নন্দুয়ার গ্রামের হরেনের ছেলে ছতিশ(২৮) জওগাঁও গ্রামের মৃত বদরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৩৮) হরিপুর উপজেলার ভেটনা গ্রামের শামশুল হকের ছেলে শরিফুল উরফে ফকির (৪৫)

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি গুলফামুল ইসলাম জানান, নসিমন গাড়িতে করে গরু জেলার লাহিড়ী বাজারে নিয়ে যাচ্ছিলেন। নন্দুয়ার ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকার রাস্তার উপর ধানের খড় বিছানো থাকায় সড়কের ভাঙাচোরা দেখতে না পেয়ে খড়ের উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা ভাঙ্গা অংশে পড়লে গাড়িটি পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৫ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তরিকুল ইসলাম নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি আহত চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬

রাণীশংকৈলে গরুর গাড়ি উল্টে নিহত ১ আহত ৪

Update Time : ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩