Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রুহিয়ায় নরসুন্দরের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৫৮ Time View
​আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা বিএনপির উদ্যোগে স্থানীয় নরসুন্দর ঐক্য উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১৮০ জন সদস্যের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।
​চলমান তীব্র শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন। ​প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম রিপন বলেন, তীব্র শীতে অসহায় ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিএনপির পক্ষ থেকে সাধ্যমতো আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। জনকল্যাণে আমাদের এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​অনুষ্ঠানে শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নরসুন্দর ঐক্য উন্নয়ন সমিতির সভাপতি কলেন শর্মা। তিনি বলেন, তীব্র শীতে সমিতির অনেক সদস্য কষ্টে ছিলেন। এই কঠিন সময়ে রুহিয়া থানা বিএনপির এই ভ্রাতৃত্বসুলভ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ​শীতবস্ত্র বিতরণকালে রুহিয়া থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রুহিয়ায় নরসুন্দরের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

Update Time : ০২:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬