Dhaka ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ Time View

ঢাকা রিপোর্ট:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বিশেষায়িত সংস্থাটির নতুন নাম হতে যাচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা এসআইএফ (SIF)।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‍্যাবের সংস্কার ও নাম পরিবর্তনের বিষয়ে একটি কমিটি সুপারিশ করেছিল। সেই সুপারিশের আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে শিগগিরই আনুষ্ঠানিক আদেশ (অর্ডার) জারি করা হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই র‍্যাবের সংস্কার ও নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায় ছিল, যা আজ প্রাতিষ্ঠানিক রূপ পেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)

Update Time : ০৩:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬