Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লাইন ডুবল পানিতে: পর্যটক এক্সপ্রেসের পর এবার কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৬৫ Time View

 চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ‘পর্যটক এক্সপ্রেস’-এর পর এবার ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাও বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার (৮ জুলাই) সকালে এই সিদ্ধান্ত জানানো হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১১টায় ঢাকার কমলাপুর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি আজ ভোরে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। কিন্তু চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা এলাকার রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে থাকায় ট্রেনটি আর কক্সবাজারের দিকে যেতে পারেনি।

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, চট্টগ্রাম নগরের ষোলশহর-জানালিহাট সেকশনের রেললাইন পানিতে ডুবে থাকায় ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। তবে আজ বিকেল চারটায় এই ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া যাত্রীরা চাইলে চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। আর যেসব যাত্রী ঢাকায় ফিরে যেতে চান, তারা অতিরিক্ত ভাড়া বা নতুন টিকিট ছাড়াই একই টিকিট ব্যবহার করে বিকেল চারটার ট্রেনে ঢাকায় ফিরতে পারবেন।

এর আগে একই কারণে গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটের ‘প্রবাল এক্সপ্রেস’ ও ‘সৈকত এক্সপ্রেস’-এর যাত্রাও বাতিল করা হয়। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

লাইন ডুবল পানিতে: পর্যটক এক্সপ্রেসের পর এবার কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

Update Time : ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬