Dhaka ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

শ্রীমঙ্গলে আবাসিক এলাকা থেকে বিরল প্রজাতির হেলে সাপ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৮৫ Time View

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক এলাকা থেকে বিরল প্রজাতির বাফ স্ট্রাইপড কিলব্যাক বা ‘হেলে সাপ’উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে শহরতলীর সন্ধানী আবাসিক এলাকা থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেটিকে সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ অবমুক্ত করা হয়।

জানা গেছে, সদর ইউনিয়ন পরিষদের সন্ধানী আবাসিক এলাকার বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার বাড়িতে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকৃত সাপটির ইংরেজি নাম বাফ স্ট্রাইপড কিলব্যাক (Buff-striped Keelback), যা স্থানীয়ভাবে ‘হেলে সাপ’ বা ‘ধানের সাপ’ নামে পরিচিত। সাপটির বৈজ্ঞানিক নাম Amphiesma stolatum। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, এটি সম্পূর্ণ নির্বিষ ও শান্ত প্রকৃতির সাপ। মানুষের জন্য এটি মোটেও ক্ষতিকর নয়। মূলত ছোট ছোট কীটপতঙ্গকে আহার করে, এটি ফসলের উপকার করে।

স্বপন দেব সজল বলেন,“সাপটি দেখতে কিছুটা অদ্ভুত বা ভয়ঙ্কর মনে হলেও এটি অত্যন্ত নিরীহ। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটি উদ্ধার করি এবং বন বিভাগ’কে জানাই।”

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, সাপটিকে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সাপের ভূমিকা অপরিসীম। লোকালয়ে সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে না মেরে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলকে খবর দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।”

পরিবেশবীদরা বলছেন, নির্বিচারে সাপ নিধনের ফলে প্রকৃতিতে ইঁদুর ও ক্ষতিকর পতঙ্গের উপদ্রব বাড়ছে। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

শ্রীমঙ্গলে আবাসিক এলাকা থেকে বিরল প্রজাতির হেলে সাপ উদ্ধার

Update Time : ১২:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬