মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বেলা সাড়ে ১১টায় পর তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, মঙ্গলবার জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 








