
সাঘাটা সংবাদদাতাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ এর সরকারী খাদ্যশস্য (চাউল) ২৪ মে (শনিবার) সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের অস্থায়ী পরিষদ চত্বর থেকে অসহায় দুঃস্থ ৩২৯০ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
চাল বিতরণের সময় হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল, রিলিফ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, ইউপি সচিব আবু তাহের, ইউপি সদস্যগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reporter Name 

















