Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

সাপাহারে বসতবাড়ির সামনে বেড়া দিয়ে পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫১ Time View

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক ভুক্তভোগীর বসতবাড়ির গোসলখানা ভাঙচুর এবং মূল ফটকের সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ৯ এপ্রিল ভুক্তভোগী মোঃ সেলিম রেজা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে গত ০৮ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের পদলপাড়া এলাকায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোটপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ সেলিম রেজা (৩২) পৈতৃক ও ক্রয় সূত্রে পদলপাড়া/১৬৪ মৌজাস্থ ৭১ শতাংশের মধ্যে ১৫ শতাংশ সম্পত্তির মালিক হয়ে গত ২০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তিনি গত দুই বছর আগে পাকা বাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিপক্ষ মোঃ আব্দুল রহিম (৫০) ও তার সঙ্গীরা ওই জমির মালিকানা দাবি করে সেলিম রেজাকে ভয়ভীতি ও উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল সকালে বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে সেলিম রেজার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গোসলখানা ভাঙচুর করে এবং বাড়ির মেইন গেটে বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দেয়। এতে সেলিম রেজার পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। ভুক্তভোগী বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখমের হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে সেলিম রেজা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।

এ ঘটনায় অভিযুক্ত পক্ষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি, ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার ও যাতায়াতের পথ নির্বিঘ্ন করার দাবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

সাপাহারে বসতবাড়ির সামনে বেড়া দিয়ে পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

Update Time : ১২:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬