Dhaka ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার! গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রীর ও সন্তানদের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

  • Reporter Name
  • Update Time : ০২:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৫৯ Time View

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ জুলাই) দুপুর ২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাকির হোসেনের বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আদেশের এই নোটিশ জারি করেন দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

সরেজমিনে গিয়ে দেখায় যায় প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, পুত্র সাফায়াত বিন জাকির (সৌরভ) ও কন্যা জাকিয়া তাবাসসুম সঞ্চয়ী’র নামে দুদক পরিচালক মোঃ বেনজির আহম্মদ (বি:অনু: ও তদন্ত-৩) স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি নোটিশ বাসার গেটে লাগিয়েছেন।

দুদকের ঐ আদেশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে আপনি জনাব জাকির এর স্ত্রী সন্তান-কে আপনার নিজের এবং আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্ব-নামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে এতদসঙ্গে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করিতে নির্দেশ দেওয়া যাইতেছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হইলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে উপরিউক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে।

দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এর আগেও নোটিশ প্রেরণ করা হয়েছিল কিন্ত বাসায় এসে তাদেরকে না পেয়ে নোটিশ ফেরত নিয়ে যাওয়া হয়। তাই পুনরায় নোটিশ আনা হলে বাসায় কাউকে না পেয়ে গেটের কাছে নোটিশগুলো লাগিয়ে দেয়া হয়েছে’।

পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের আয়ের উৎস ও ঘোষিত সম্পদের সঙ্গে অমিল রয়েছে এমন একটি অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাকির হোসেনের স্ত্রী এবং দুই সস্তানের আয় ও সম্পদের বিবরণ চেয়ে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ প্রদান করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেনের রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় তার অতীত ও বর্তমান সম্পদের পরিমাণ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

নোটিশে কী রয়েছে? দুদকের পাঠানো নোটিশে জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাঁদের স্ব-স্ব সম্পত্তির হিসাব, আয়ের উৎস এবং ব্যয়ের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, নোটিশের খবরে রৌমারী ও আশেপাশের এলাকায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রীর ও সন্তানদের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

Update Time : ০২:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫