Dhaka ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

সুন্দরগঞ্জে অবৈধভাবে জমি দখলের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ১৩৩ Time View

সুন্দরগঞ্জ সংবাদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনজল গ্রামে আদালতের আদেশ অমান্য করে অবৈধভাবে জমি দখল করে অবকাঠামো নির্মাণের অভিযোগ পাওযা গেছে।
গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের জাহেদ আলী দিং এর নিকট হতে ১৯৯৩ সালে ১০৭ শতক জমির মধ্যে হতে ৪৪২০ নং কবলা দলিলমূলে ৩৩ শতক এবং ১৯৯৮ সালে ৮৯১ নং কবলা দলিলমূলে ৩৬ শতক জমি ক্রয় করেন আবুল কাশেম সরকার। দীর্ঘদিন ভোগ দখলের পর ২০২৩ সালে আবুল কাশেম ১৩৮০৮ নং হেবার ঘোষণামূলে ৩৬ শতক জমি তার দুই সন্তান রেজওয়ানুল কবির রিজু ও রেজাউল করিম রেজার নামে দলিল করে দেয়। সম্প্রতি সাখাওয়াত হোসেন গং ওই জমি অবৈধভাবে দখল করে অবকাঠামো নির্মাণ করছেন মর্মে অভিযোগ করেছেন রেজয়ানুল কবির রিজু।
অভিযোগ কারি রেজওয়ানুল কবির রিজু বলেন ওই জমির বিপরীতে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। যার মামলা নং ২৫/২৪। প্রতিপক্ষগণ অন্যায়ভাবে জমি দখল করে অবকাঠামো নির্মাণ করছেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন অবগত রয়েছেন। তিনি এর প্রতিকার ছেয়েছেন।
প্রতিপক্ষ সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ কারির পিতা আবুল কাশেম সরকার দিক উল্লেখ করে জমি ক্রয় করেননি। জমির মূল মালিকের ওয়ারিশগণের নিকট হতে দিক উল্লেখ করে বাকী জমি ক্রয় করে সেখানে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। অবৈধভাবে জমি দখল করার অভিযোগটি মিথ্যা। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা নিস্পত্তি হয়েছে।
স্থানীয় গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজার রহমান বকুল বলেন, মূল মালিকের সমস্ত জমি আবুল কাশেম সরকার ক্রয় করতে ব্যর্থ হয়েছেন। তার দলিলে কোন দিক উল্লেখ নাই। সে কারণে সাখাওয়াত গোসেন মূল মালিকের ওয়ারিশগণের নিকট দিক উল্লেখ পূর্বক দলিল করে নিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করছেন। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়েছিল।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, বিষয়টি তিনি জানেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

সুন্দরগঞ্জে অবৈধভাবে জমি দখলের অভিযোগ

Update Time : ০৬:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫