Dhaka ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প

সুন্দরগঞ্জে বোরো ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:০১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৪ Time View

সুন্দরগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনজু মিয়া নামের এক কৃষকের ২০ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কৃষক মনজু মিয়া উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর স্থানীয় প্রদীপ চন্দ্র বর্মনের কাছ থেকে মঞ্জু মিয়া পার্শ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে ২০ শতক জমি ক্রয় করেন। সে সময় থেকে ওই জমি চাষাবাদ করে ভোগদখল করে আসছিলেন। সে মোতাবেক মনজু মিয়া ওই জমিতে বোরো ধানের চারা রোপণ করেন। এদিকে, একই গ্রামের মনজু মিয়ার প্রতিবেশী আবু মোহাম্মদ (৫৫), তার ছেলে নাজমুল হক (২৫), পুত্রবধূ আলোমতি (২৪), আবু বক্কর (৫০), তার ছেলে সুজন মিয়া (২১) ও স্ত্রী শাহিনুর বেগম (৪৫) ওই জমিটি নিজেদের দাবি করে গত শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে পরিকল্পিতভাবে ওই জমির ধানের চারা উপড়ে ফেলেন।
ভুক্তভোগী মনজু মিয়া বলেন, ‘জমিটি ক্রয় করে ভোগদখল করছি। এ মৌসুমে বোরো ধানের চারা রোপণ করা হলে প্রতিপক্ষ আমাদের ক্ষতি করতে ধানের চারা উপড়ে ফেলেছে। তাই বিচারের আশায় থানায় অভিযোগ করেছি।’
ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি

সুন্দরগঞ্জে বোরো ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

Update Time : ০৮:২১:০১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫