Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন 

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৮ Time View

Oplus_131072

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অপরাধে আব্দুল ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় সুন্দরগঞ্জ – রংপুর আঞ্চলিক মহাসড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আব্দুল ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামদেব উচ্চ বিদ্যালয় ও রহমানপুর এবিডি এইচ দাখিল মাদ্রাসার  শিক্ষার্থীসহ এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন, রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রহিমা বেগম, শিক্ষার্থী মেহেরিমা আক্তার, সাগরিকা আক্তার, ও সৈকত আহমেদ। এছাড়া সচেতন এলাকাবাসী হিসেবে বক্তব্য দেন মিলন মিয়া,  নাজমুল হোসেন, মেহেদী হাসান ও শাহাদাত হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা জানান, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টাকারী আব্দুল ছাত্তারের মতো বিকৃত মানসিকতার মানুষ এই সমাজে থাকার অযোগ্য, এরা সমাজের কীট। তাই অভিযুক্ত আব্দুল ছাত্তারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য ৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজী পাড়া গ্ৰামে বাড়ির পাশে ৩-৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাকালে তার চিৎকারে অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে।
খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন 

Update Time : ০৯:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬