Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

স্থানীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২২ Time View

ডেস্ক রিপোর্ট:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের আস্থা অর্জনে এখন থেকেই মাঠে নামার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে, সরকারি ক্ষমতার কোনো অনুচিত সুবিধা পাওয়ার আশা না করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার (২৫ জুলাই) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের একাধিক জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে এক সাংগঠনিক সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী বিএনপি প্রধান তারেক রহমান স্পষ্ট করে বলেন, “আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। বিএনপি ক্ষমতায় রয়েছে বলে কেউ বাড়তি কোনো সুবিধা পাবেন—এমন চিন্তা করা ভুল হবে।”

নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, এখন থেকেই সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাঁদের সুখে-দুঃখে পাশে থেকে আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে বিগত জাতীয় নির্বাচনে যেসব ভুলত্রুটি বা সীমাবদ্ধতা ছিল, তা চিহ্নিত করে আগামীর প্রস্তুতি নিতে এবং স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থী বাছাইয়ের তাগিদ দেন তিনি।

রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগরের নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও শামীম কায়সার লিংকন এমপি-সহ স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় কাউন্সিলের আগে তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে পুনর্গঠিত ও শক্তিশালী করতে নিয়মিত এই ধরনের সাংগঠনিক সভা করছেন তারেক রহমান। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করার তাগিদ দিয়ে তিনি দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাস সম্পন্নের নির্দেশনা দিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

স্থানীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Update Time : ১০:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬