
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে সাক্ষাতে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

Reporter Name 







