Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

৭ গোলে বুরকিনা ফাসোকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৭০ Time View

আক্রমণের ঝড় তুলে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টালে সমর্থকদের দারুণ এক জয় উপহার দিয়েছে লিওনেল স্কালোনির দল।

রোববার ভোরে আন্তর্জাতিক বিরতিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। এর আগে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। এবার বুরকিনা ফাসোর বিপক্ষে ৭ গোল করে দুই ম্যাচে কোনো গোল হজম না করেই প্রতিপক্ষের জালে ১১ বার বল পাঠাল বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪ মিনিটে আগুস্টিন গিয়ায় বক্সের ভেতর ফাউল করেন বুরকিনা ফাসোর মুমুনি দিয়ালো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলরক্ষক প্রথমে শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস।

জাতীয় দলের হয়ে ৮৬ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৪২। আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। ১২৫ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি।

৮ মিনিটে আবারও ঘটনাটির কেন্দ্রে ছিলেন দিয়ালো। আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতে গিয়ে তার ক্লিয়ারেন্স ভুল হয়ে নিজেদের জালেই ঢুকে যায় বল। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

১২ মিনিটে ব্যবধান আরও বাড়ান জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। প্রথম ১৫ মিনিট শেষ হওয়ার আগেই ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৩৫তম মিনিটে নিকোলাস পাজ গোল করে ব্যবধান করেন ৪-০। এর এক মিনিট পরই হুলিয়ান আলভারেজ গোল করে স্কোরলাইন ৫-০ করেন। পাঁচ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। ৫৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। মাঠে নেমেই জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন তিনি। গোলরক্ষকের মুখোমুখি হয়ে ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে ৬-০ ব্যবধানে এগিয়ে দেন তরুণ এই ফরোয়ার্ড।

গোলটি আরও বিশেষ হয়ে ওঠে ভেন্যুর কারণে। রিভার প্লেটের হয়ে খেলার সময় মনুমেন্টাল স্টেডিয়ামেই দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেছিলেন মাস্তান্তুয়োনো। এবার জাতীয় দলের জার্সিতেও একই মাঠে গোল করে স্মরণীয় মুহূর্ত উপহার দিলেন তিনি।

বড় ব্যবধানে পিছিয়ে থেকেও বুরকিনা ফাসো আর্জেন্টিনার আক্রমণ সামলাতে পারেনি। শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জিওভানি সিমিওনে সপ্তম গোলটি করেন।

শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় আর্জেন্টিনার।
দুই ম্যাচে ১১ গোল, কোনো গোল হজম নয়—আন্তর্জাতিক বিরতিতে দাপুটে পারফরম্যান্স বিশ্বচ্যাম্পিয়নদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

৭ গোলে বুরকিনা ফাসোকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

Update Time : ১০:৪২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬