Dhaka ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের নির্মান কাজ অনুমোদন: ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি টাকা নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে

ত্রয়োদশ নির্বাচন: ৫৫ হাজার পর্যবেক্ষক অনুমোদন

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৯৩ Time View

আফতাব হোসেন:

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, ইসি নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে এই পর্যবেক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে ।

ইসি সূত্র জানায়, মোট অনুমোদিত পর্যবেক্ষকদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৭,৯৯৭ জন এবং স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক ৪৭,৪৫৭ জন পর্যবেক্ষক কাজ করবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে পর্যবেক্ষকদের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদনের নির্দেশ অনুমোদিত পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের জন্য নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ওয়েব পোর্টাল (https://pr.ecs.gov.bd/) চালু করেছে । পর্যবেক্ষকদের আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ব্যক্তিগতভাবে এই পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে ।

কার্ড ও স্টিকার সংগ্রহ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কার্ড ও স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এবং স্থানীয় পর্যবেক্ষকদের কার্ড সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অনুমোদন ও সংগ্রহ করতে হবে । রিটার্নিং অফিসাররা দাখিলকৃত আবেদন যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়ার পর পর্যবেক্ষকরা অনলাইন থেকেই তাদের কার্ড ও স্টিকার প্রিন্ট করে নিতে পারবেন। ভোটগ্রহণের অন্তত ৩ দিন পূর্বে সকল প্রক্রিয়া সম্পন্ন করে এই পরিচয়পত্র ও স্টিকার সরবরাহ করার নির্দেশনা দিয়েছে কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি

ত্রয়োদশ নির্বাচন: ৫৫ হাজার পর্যবেক্ষক অনুমোদন

Update Time : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬