Dhaka ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

গোবিন্দগঞ্জে প্রায় ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১৩ Time View

প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনোয়ারুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাত ১১টার দিকে উপজেলার তরফ কামাল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার আনোয়ারুল ইসলাম ওই গ্রামের আজিবর রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আনোয়ারুলকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয়দের উপস্থিতিতে বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় শোকেসের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৮৫টি পাতায় মোট ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থলেই ডিজিটাল স্কেলে পরিমাপ করে দেখা যায়, উদ্ধারকৃত মাদকের ওজন প্রায় ১.১৯৭ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকের মধ্য থেকে রাসায়নিক পরীক্ষার জন্য ১০ পিসের একটি পাতা নমুনা হিসেবে রেখে বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলাটির তদন্ত করবে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

গোবিন্দগঞ্জে প্রায় ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

Update Time : ০৩:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬