Dhaka ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে শিশুদের প্রাণহানি, হতাহত সহস্রাধিক: ইউনিসেফ

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৯৫ Time View

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে, আর এর সবচেয়ে বড় শিকার হচ্ছে নিরীহ শিশুরা। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ (UNICEF) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর এখন পর্যন্ত অঞ্চলজুড়ে সহিং/সতায় ১ হাজার ১শ-এর বেশি শিশু নিহ/ত বা আহত হয়েছে।

ইউনিসেফের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এই হ/তাহ/ত শিশুদের মধ্যে বিভিন্ন দেশের সংখ্যা ইতিমধ্যে সামনে এসেছে। এর মধ্যে ইরানে অন্তত ২০০ শিশু নি/হ/ত হয়েছে, লেবাননে নি/হ/ত হয়েছে ৯১ শি/শু, ইসরায়েলে ৪ শিশু এবং কুয়েতে ১ শিশুর মৃ/ত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বহু শিশু আ/হ/ত হয়েছে বলে জানানো হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ শিশুর জন্য এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হচ্ছে। যুদ্ধের কারণে শুধু প্রাণহানিই নয়, শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাগুলো—যেমন স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয়, শিক্ষা ও খাবারের ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ইউনিসেফ তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, শিশুদের হত্যা বা আহত করার কোনোভাবেই কোনো যৌক্তিকতা নেই। যুদ্ধের সময় আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব।

সংস্থাটি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আহ্বান পুনর্ব্যক্ত করে দ্রুত যুদ্ধ বন্ধ করার এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছে।

পাশাপাশি সংঘাতে জড়িত সব পক্ষকে যুদ্ধ পরিচালনার সময় এমন পদ্ধতি ও অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, যা বেসামরিক মানুষ—বিশেষ করে শিশুদের ওপর অতিরিক্ত ক্ষতি ডেকে আনে।

বিশ্ব সম্প্রদায়ের কাছে ইউনিসেফের বার্তা স্পষ্ট—এই সংঘাতের অবসান না হলে মধ্যপ্রাচ্যের একটি পুরো প্রজন্ম ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে শিশুদের প্রাণহানি, হতাহত সহস্রাধিক: ইউনিসেফ

Update Time : ০১:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬