Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে জ্বালানি তেল মজুদ করে বিক্রির অপরাধে ব্যবসায়ির ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড  যে ঘরে ছিল কোলাহল, তার উঠানেই এখন ৪টি কবর: শোকস্তব্ধ নওগাঁর নিয়ামতপুর সংবাদ প্রকাশের জেরে সুন্দরগঞ্জে বেপরোয়া গতির দু’টি ট্রাক্টর আটক সাপাহারে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা-ভাংচুর, থানায় অভিযোগ চরাঞ্চলের বাস্তবতা—উন্নয়ন বৈষম্যের প্রান্তিক জনপদের সারসংক্ষেপ: পর্ব ১ গাইবান্ধায় অবৈধভাবে ডিজেল পরিবহনের দায়ে বাবা-ছেলের জরিমানা, জব্দকৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রি ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ম্যানেজারের ২০ হাজার টাকা জরিমানা  হিট স্ট্রোক থেকে বাঁচতে কী করবেন? ডিজেলভর্তি ড্রামে ডুবে প্রাণ হারাল আড়াই বছরের শিশু অনিশ্চয়তার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প

সাপাহারে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা-ভাংচুর, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৮ Time View

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের এড়েন্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বাড়িতে হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল সকালে উপজেলার এড়েন্দা গ্রামের মৃত সহর আলীর ছেলে মো. হারুন (৪৫), মো. ইউসুফ (৫০), সজিমুদ্দীন (৫৫) ও মোকছেদ আলীর (৫৫) নেতৃত্বে ১০-১২ জন আরিফুল ইসলামের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আরিফুলের বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে তারা তেড়ে আসে। এসময় প্রাণভয়ে আরিফুল ও তার পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে ঢুকে পড়লে হামলাকারীরা মেইন গেট, প্রাচীরের টিন এবং খলিয়ানের তারের বেড়া ভাংচুর করে।

ভুক্তভোগী আরিফুল ইসলাম জানান, “পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে। তারা আমার বাড়ির দরজা ও প্রাচীর ভাংচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মো. রাজু, মনিরুল ইসলাম ও বাবুসহ অনেকেই বিষয়টি দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করা ও খুনের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত হারুনের সাথে কথা হলে তিনি জানান, আমাদের জায়গায় তারা বেড়া দিয়েছিলো, আমরা সেই বেড়া সরিয়ে দিয়েছি। তাদের বাড়িতে কোনো রকম হামলা করা হয়নি।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে জ্বালানি তেল মজুদ করে বিক্রির অপরাধে ব্যবসায়ির ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড 

সাপাহারে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা-ভাংচুর, থানায় অভিযোগ

Update Time : ১২:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬