Dhaka ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

উত্তর ওয়াজিরিস্তানে ব্যাপক গোলাগুলি, ভারতপন্থি ২২ অস্ত্রধারী নিহতের দাবি পাকিস্তান সেনাবাহিনীর

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩০ Time View

ডেস্ক রিপোর্ট: উত্তর ওয়াজিরিস্তানে বড় ধরনের সামরিক অভিযানে ভারতপন্থি ২২ অস্ত্রধারী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রধারীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১৭ মে থেকে সেখানে শুরু হয় ‘স্যানিটাইজেশন অপারেশন’।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনী অস্ত্রধারীদের ঘিরে ফেলে। পরে তীব্র গোলাগুলির ঘটনায় ২২ জন নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, নিহতরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং স্থানীয় মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করত। এ ধরনের কর্মকাণ্ডকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলেও উল্লেখ করেছে আইএসপিআর।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকবে। পাশাপাশি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো একসঙ্গে কাজ করবে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সীমান্তঘেঁষা এলাকায় হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, এসব হামলায় জড়িত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আফগান তালেবান সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

উত্তর ওয়াজিরিস্তানে ব্যাপক গোলাগুলি, ভারতপন্থি ২২ অস্ত্রধারী নিহতের দাবি পাকিস্তান সেনাবাহিনীর

Update Time : ১১:৪১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬