Dhaka ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধার বিনোদন ও সংস্কৃতি: ঘাঘটের জলে ভাসা স্মৃতি, নতুন সময়ের ডাক দেশ বিরোধী ষড়যন্ত্র, আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল  ডিবি পুলিশ পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে পালিত হলো তথ্য অধিকার দিবস দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক জাতিসংঘে বিশ্বনেতাদের সাধারণ বিতর্ক শেষ, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চাইল বাংলাদেশ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩, পুলিশের নথিতে অসঙ্গতিতে ওসি ও তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ আদালতের প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতার অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা বাস-অটোরিকশা দ্বন্দ্ব: নওগাঁয় দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৩৮ Time View
ঠকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার মো. আব্বাস আলী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ফেসবুক পেজে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ওই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

লিখিত বক্তব্যে মো. আব্বাস আলী জানান, গত ২৯ জুন পাটিয়াডাঙ্গী বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান রিপন (হাজী রিপন) কোনো ধরনের তথ্য প্রমাণ উপস্থাপন না করেই তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

তিনি অভিযোগ করেন, ওই বক্তব্যকে ভিত্তি করে কোনো ধরনের সত্যতা যাচাই কিংবা অভিযুক্ত পক্ষের বক্তব্য না নিয়েই ‘হিমালয়ের পাশে’ নামের একটি ফেসবুক পেজে সাংবাদিক আনোয়ার হোসেন একতরফা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেন, যা তাঁদের সামাজিক মর্যাদা ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করেছে।

আব্বাস আলী আরও বলেন, পরবর্তীতে নিজের বক্তব্যের অসত্যতা উপলব্ধি করে এবং জনসমালোচনার মুখে পড়ে আমিনুর রহমান রিপন একই ফেসবুক পেজে লাইভে এসে তাঁর আগের বক্তব্য প্রত্যাহার করেন, ভুল স্বীকার করেন এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। এর মাধ্যমে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্বাস আলী বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। কোনো ব্যক্তি বা পরিবারের বিরুদ্ধে সংবেদনশীল অভিযোগ প্রকাশের আগে তথ্য প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার মৌলিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে সেই দায়িত্ব পালিত হয়নি। ফলে একটি অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের পরিবারকে সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

তিনি ভবিষ্যতে যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে একই ধরনের মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালানো হয়, তাহলে দেশের প্রচলিত আইনের আওতায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধার বিনোদন ও সংস্কৃতি: ঘাঘটের জলে ভাসা স্মৃতি, নতুন সময়ের ডাক

ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৩:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬