Dhaka ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মৌসুমীকে রেখেই পূর্ণিমাকে বিয়ে, মাসুদকে গ্রামছাড়া করলো বিক্ষুব্ধ জনতা বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত

গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১২০ Time View

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের সঙ্গে তাঁর প্রতিবেশী জিহাদ আকন্দ ও তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে জমি এবং সীমানা নিয়ে বিরোধ চলছিল। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জিহাদ আকন্দ লোকজন নিয়ে বিরোধপূর্ণ স্থানে সীমানা প্রাচীর দিতে যান। এ সময় জহুরুল ইসলাম সীমানা নির্ধারণের আগে নির্মাণকাজ না করার অনুরোধ জানিয়ে বাধা দেন।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিহাদ আকন্দ ও তাঁর লোকজন জহুরুল ইসলামের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে তাঁকে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Update Time : ০৪:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬