Dhaka ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

পঞ্চগড়ে রাবেয়া চক্ষু হাসপাতাল: দৃষ্টি সুরক্ষায় বাড়ছে মানুষের আস্থা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৭৩ Time View

পঞ্চগড় প্রতিনিধি:

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে আধুনিক ও নির্ভরযোগ্য চক্ষু চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠছে ‘রাবেয়া চক্ষু হাসপাতাল’। চোখের নানা জটিলতায় আগে যেখানে রোগীদের দূর-দূরান্তে ছুটতে হতো, সেখানে স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটি এখন এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, ছানি পড়া, চোখ দিয়ে পানি পড়া কিংবা কর্নিয়ার নানাবিধ সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একটু সচেতনতার অভাব বা অবহেলার কারণে চোখের সামান্য সমস্যাও অনেক সময় স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পঞ্চগড়ের রাবেয়া চক্ষু হাসপাতাল নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের সেবা দিয়ে স্থানীয়দের ভোগান্তি অনেকাংশেই লাঘব করেছে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চক্ষু বিশেষজ্ঞদের উপস্থিতিতে এখানে রোগীদের নিয়মিত চোখ পরীক্ষা, ছানি শনাক্তকরণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে রোগীবান্ধব পরিবেশ বজায় রেখে সেবার মান নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর রয়েছে। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরাও স্থানীয় পর্যায়ে এমন সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, অন্ধত্ব প্রতিরোধে নিয়মিত চোখ পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। পঞ্চগড়ের সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য ও সাশ্রয়ী চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিয়ে রাবেয়া চক্ষু হাসপাতাল জেলার স্বাস্থ্য খাতে আরও ইতিবাচক পরিবর্তন আনবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬

পঞ্চগড়ে রাবেয়া চক্ষু হাসপাতাল: দৃষ্টি সুরক্ষায় বাড়ছে মানুষের আস্থা

Update Time : ০২:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬