Dhaka ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

১৩ বছর ধরে কর্মীদের কম বেতন দিচ্ছে বিশ্বের বৃহত্তম খনি সংস্থা

  • Reporter Name
  • Update Time : ০২:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ৪৪০ Time View

১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় কর্মরত শ্রমিকদের কম বেতন দিয়ে আসছে মাইনিং জায়ান্ট বিএইচপি। এমনকি সাড়ে ২৮ হাজারের মতো কর্মী প্রাপ্যের চেয়ে কম ছুটি পেয়েছে। খবর বিবিসি।

নিজস্ব পর্যালোচনায় এই তথ্য পাওয়ার পর ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বিএইচপি।

আরো জানা যায়, কর্মসংস্থান সংস্থার ত্রুটির কারণে ৪০০ শ্রমিক অতিরিক্ত ভাতা পাননি।

সম্প্রতি প্রতিবেদনটি অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ এক্সচেঞ্জকে সরবারহ করেছে বিএইচপি।

এই সব ত্রুটির জন্য কোম্পানিকে কর বাদে ২৮ কোটি ডলার খরচ করতে হবে।

ক্ষতিগ্রস্ত কর্মীদের অনেকেই জাতীয় ছুটির দিনেও অবসর পাননি। এই সব ছুটি ভুলভাবে কেটে নেয়া হয়েছিল বলে কোম্পানিটি জানিয়েছে। ফলে তাদের মোট ছয় দিনের ছুটি পাওনা রয়েছে।

বিএইচপির অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জেরাল্ডাইন স্লাটারি বর্তমান ও সাবেক কর্মীদের কাছে এই সব ত্রুটির জন্য দুঃখপ্রকাশ করেছেন। আরো জানান, যতটা দ্রুত সম্ভব সংশোধন ও প্রতিকারের ব্যবস্থা নেবেন।

বিএইচপি বিশ্বের বৃহত্তম খনি সংস্থা। যাদের সদর দপ্তর মেলবোর্নে।

এই সংস্থার কর্মী সংখ্যা প্রায় ৮০ হাজার। এর মধ্যে অন্তর্ভুক্ত চুক্তিভিত্তিক কর্মীও। বিশ্বের বৃহত্তম তামার মজুদ চিলির এসকোন্ডিডা খনিসহ বিভিন্ন স্থানে এ ধরনের কর্মী রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

১৩ বছর ধরে কর্মীদের কম বেতন দিচ্ছে বিশ্বের বৃহত্তম খনি সংস্থা

Update Time : ০২:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩