Dhaka ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

চড় মারার প্রতিশোধ নিতে হত্যা, গ্রেপ্তার-৪

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ১৩২ Time View

মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে চোরাকারবারিদের পূর্ব বিরোধের জেরে জাবেল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (২রা মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (১লা মার্চ) সন্ধ্যায় ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ সময় ৩ জন গুরুতর আহন হন। এ ঘটনায় জাবেলের পিতা রহমত আলী ১২ জনকে অভিযুক্ত করে নাম উল্লেখসহ রবিবার দুপুরে থানায় মামলা করেছেন।
এ খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন হামলাকারী ওই এলাকার সুমন মিয়া, আতিক মিয়া, আসাইদ মিয়া ও রকিব আলী।
পুলিশ ও মামলার সূত্রের বরাতে জানা যায়, গত ২৭শে ফেব্রুয়ারি জাবেল নিশ্চিন্তপুরের সুমন মিয়াকে তুচ্ছ ঘটনার কথাকাটাকাটির একপর্যায়ে চড় থাপ্পড় মারেন। ওই বিষয়কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এলাকায় সালিশ বৈঠক হয়।
জাবেলসহ অন্যরা ওই বৈঠকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় গেলে আগে থেকে ওতপেতে থাকা সুমন মিয়ার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কুড়ালের আঘাতে ঘটনাস্থলে জাবেল মারা যান এবং ৩ জন গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম,থানার ওসি মো. গোলাম আপছার, এসআই সুজন তালুকদারসহ পুলিশ সদস্যরা। পরে অভিযান চালিয়ে সুমনসহ ৪ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
এ সময় কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার প্রতিবেদককে বলেন, হামলার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

চড় মারার প্রতিশোধ নিতে হত্যা, গ্রেপ্তার-৪

Update Time : ০৬:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫