Dhaka ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ভাগিনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামীর

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১৬৪ Time View

সাদুল্লাপুর সংবাদদাতাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফাহিম মিয়া (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন তার মামী (২৫)। এদিকে ভাগিনার অসামাজিক কাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গতকাল সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই নারী।
এই মামলায় উল্লেখ করা হয় যে, প্রায় ১০ বছর আগে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। এরই মধ্যে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল। একপর্যায়ে স্বামী অন্য এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। ওই সময় স্বামীর জ্যাঠাতো বোনের ছেলে ফাহিম মিয়া প্রায়ই ওই নারীকে (মামী) কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তবে কখনও এ বিষয়টিতে রাজি ছিলেন না ওই নারী।
এরই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ বিকেলের দিকে নারী তার শোবার ঘরে একাই অবস্থান করছিলেন। এ সময় ফাহিম মিয়া ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার বিচার স্বামীর কাছে চাইলে কোনো সমাধানের উদ্যোগ না নিয়ে উল্টো তাকে মারধর করা হয়।
বিদ্যমান পরিস্থিতি নিয়ে গত ১৯ মার্চ বিকেলে স্থানীয়ভাবে সালিশ বসা হলে সেখানেও নারীকে বেধরক মারধর করা হয়। এ সময় গুরুতর আহত হলে ভুক্তভোগীকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর কোনো উপায়ন্তর না পেয়ে গতকাল সাদুল্লাপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন এ নারী।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, জয়েনপুর গ্রামের এক নারী ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬

ভাগিনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামীর

Update Time : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫